ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড অনুমোদন করেছে বাটা শু
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য মোট ২৪৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছেন। এই ডিভিডেন্ডের মধ্যে ১৪৩ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড হিসেবে আগেই পরিশোধ করা হয়েছে এবং বাকি ১০৫ শতাংশ চূড়ান্ত ডিভিডেন্ড হিসেবে বছরের শেষ প্রান্তিকের জন্য প্রদান করা হবে।
গতকাল ৩০ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই ডিভিডেন্ড এবং একই বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাটা শু কোম্পানি জানিয়েছে, নানামুখী সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক চাপ সত্ত্বেও কোম্পানিটি ২০২৫ সালে ৯১৬ কোটি টাকার টার্নওভার বা ব্যবসা করতে সক্ষম হয়েছে, যা তাদের ব্যবসায়িক সক্ষমতারই প্রমাণ দেয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী ও রিয়াজুল হক চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর ইলিয়াস আহমেদ এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল উপস্থিত ছিলেন।
সভার সমাপনী বক্তব্যে চেয়ারম্যান শৈবাল সিনহা কোম্পানির ধারাবাহিক অগ্রযাত্রায় অব্যাহত সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বাটা শু কোম্পানির টঙ্গী ও ধামরাইয়ে দুটি আধুনিক উৎপাদন কারখানা রয়েছে। এই দুটি কারখানার সম্মিলিত দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা। কোম্পানিটি দেশে প্রতি বছর গড়ে প্রায় তিন কোটি জোড়া জুতা বিক্রি করে থাকে।
উল্লেখ্য, বাংলাদেশের এই বাটা শু কোম্পানিটি মূলত নেদারল্যান্ডসের বাফিন (নেদারল্যান্ডস) বিভি-র একটি সহযোগী প্রতিষ্ঠান, যার কাছে এই কোম্পানির ৭০ শতাংশ শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ব্র্যান্ড বাটা শু অর্গানাইজেশনের অংশ হিসেবে বিশ্বব্যাপী তাদের জুতার ব্যবসা পরিচালনা করে আসছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)