ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ঢাবি দিবসে বিকেল থেকে ক্যাম্পাসে যান চলাচলে বিধিনিষেধ
পার্থ হক: আগামী ১লা জুলাই (বুধবার) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে যানবাহন প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১লা জুলাই বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং এবং ফুলার রোড দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশপথগুলো এই নিয়ন্ত্রণের আওতায় থাকবে।
কারা প্রবেশ করতে পারবে?
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা যেমন: অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী বহনকারী যান, সংবাদকর্মী, রাইড শেয়ারিং, খাবার ডেলিভারি এবং অনলাইন শপিংয়ের যানবাহনসহ অন্যান্য সরকারি গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত রাস্তাটি উন্মুক্ত থাকবে। তবে ক্যাম্পাসের ভেতরে গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, ১লা জুলাই বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর বর্ণাঢ্য কর্মসূচি ও বিকেলে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে। দর্শনার্থী ও শিক্ষার্থীদের ভিড় বিবেচনায় এই ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)