ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে রাজউকের ১১ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং এডিস মশার বংশবিস্তার ঠেকাতে নতুন করে সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভবন মালিক, নির্মাণকারী প্রতিষ্ঠান এবং নগরবাসীর জন্য ১১টি করণীয় তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ভবনের চারপাশ পরিষ্কার রাখা থেকে শুরু করে নির্মাণাধীন ভবনে পানি জমে থাকা বন্ধ করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজউকের দেওয়া ১১টি প্রধান পরামর্শ হলো:
১. চারপাশ পরিষ্কার রাখা: নিজের বাড়িঘর, বাগান এবং নির্মাণাধীন বা নির্মিত ভবনের চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. কিউরিংয়ের পানি পরিবর্তন: নির্মাণাধীন ভবনে কিউরিং করার সময় পানি জমিয়ে রাখা যাবে না। জমে থাকা পানি প্রতি দুই দিন পরপর অবশ্যই পরিবর্তন করতে হবে।
৩. সব ধরনের ভবনে পরিচ্ছন্নতা: সরকারি, বেসরকারি, মালিকানাধীন কিংবা ডেভেলপার কর্তৃক নির্মাণাধীন বা নির্মিত ভবনের আন্ডারগ্রাউন্ড (ভূ-গর্ভস্থ তল), ভবনের অভ্যন্তর, বারান্দা, উন্মুক্ত পানির হাউজ, ভেতরের খোলা ড্রেন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।
৪. মশানিরোধক নেট ব্যবহার: নির্মাণাধীন ও নির্মিত উভয় ধরনের ভবনের দরজা এবং জানালায় মশা আটকানোর জন্য নেট বা জাল ব্যবহার করতে হবে।
৫. পাত্রে পানি জমতে না দেওয়া: ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা, ডাবের খোসা, ভাঙা হাঁড়ি-পাতিল, বালতি কিংবা যেকোনো পাত্রে যেন কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
৬. এসি ও ফ্রিজের পানি অপসারণ: স্প্লিট এসির ইনডোর ইউনিট এবং ফ্রিজের নিচে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার ও অপসারণ করতে হবে।
৭. জলাবদ্ধতা রোধ: ভবনের ভেতরে ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
৮. লার্ভা ধ্বংস করা: যেসব ডোবা, নালা বা নর্দমায় মাছ কিংবা অন্য কোনো জীবন্ত প্রাণী নেই, সেখানে নিয়মিত মশকনাশক ওষুধ ছিটিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করতে হবে।
৯. পানির ট্যাংক ঢেকে রাখা: ভবনের ছাদের ওভারহেড ট্যাংক এবং মাটির নিচের আন্ডারগ্রাউন্ড পানির রিজার্ভারের মুখ সবসময় শক্তভাবে ঢেকে রাখতে হবে।
১০. পানির উৎস বন্ধ করা: যেসব স্থানে এডিস মশা ডিম পাড়তে বা জন্মাতে পারে, সেসব স্থানে কোনো অবস্থাতেই পানি জমতে দেওয়া যাবে না।
১১. ঘরের ভেতরের যত্ন: ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা জিনিসপত্র, আসবাবপত্রের নিচের অংশ এবং অন্ধকার কোণগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
রাজউক জানিয়েছে, ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তুলতে এসব নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে