ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সিএসই-তে হঠাৎ দুই কোম্পানির বড় লেনদেন
ডুয়া ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হঠাৎ দুই কোম্পানির বড় লেনদেন দেখা গেছে। কোম্পানি দুটি হলো-মেঘনা পেট্রোলিয়াম ও খান ব্রাদার্স পিপি ব্যাগ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন আলোচ্য দুই কোম্পানির লেনদেন বৃদ্ধি পাওয়ায় সিএসইর মোট লেনদেন আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। আগের দিন সিএসই-তে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৮ টাকার। আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার। যা দ্বিগুণেরও বেশি।
সিএসই-তে আজ মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ৬ কোটি ২২ লাখ টাকার এবং খান ব্রাদার্সের লেনদেন হয়েছে ২ কোটি ৫ লাখ টাকার। আগের দিনগুলোর লেনদেনের চেয়ে কোম্পানি দুটির আজকের লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে লেনদেন হঠাৎ বৃদ্ধির কোন কারণ জানা যায়নি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সিএসই-তে লেনদেন হয়েছিল ৫ কোটি টাকার নিচে। আগের দিন বুধবার লেনদেন ৬ কোটি ছাড়িয়েছিল। আর আজ লেনদেন প্রায় ১৪ কোটি টাকায় পৌঁছেছে।
সিএসই জানিয়েছে, এদিন মেঘনা পেট্রোলিয়াম ও খান ব্রাদার্সের শেয়ারে লেনদেন বৃদ্ধি পাওয়ার সিএসইর মোট লেনদেনে এমন উল্লম্ফন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?