ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
গুজবনির্ভর অস্থিরতার অভিযোগ, ডিএসই-সিএসইতে সূচকের উত্থান
নিজস্ব প্রতিবেদক: বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের শেয়ারবাজার ছিল তলানীতে। ধারাবাহিক পতনের কারণে শেয়ারবাজার প্রায় ধ্বংসের দারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই সময় থেকেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে শুরু করে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার আরও বেশি স্থিতিশীল হতে শুরু করে। ধারাবাহিকভাবে বাড়তে থাকে সূচক ও লেনদেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্যাসিস্টদের দোসররা শেয়ারবাজার নিয়ে গুজবের মাধ্যমে সূচকের অস্বাভাবিক পতন ঘটায়, যার ব্যাখ্যা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল এই বিষয়ে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, পতিত ফ্যাসিস্ট সরকার এখনো দেশের সার্বিক পরিস্থিতি অস্থির করার জন্য পায়তারা করছে। শেয়ারবাজার দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। নিয়ন্ত্রক সংস্থাকে শুধু বিবৃতি দিয়ে দায় সারলেই চলবে না। বাজার নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, বাজারে মনিটরিং জোরদার করতে হবে, যাতে কেউ গুজবের মাধ্যমে বাজারে পতন ঘটিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে না পারে। গুজবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তবেই বাজার নিয়ে ষড়যন্ত্র বন্ধ হবে।
এদিকে, আজ (২৪ জুন) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারকে গুজব ও ষড়যন্ত্রমুক্ত রাখতে বিএসইসির আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারীদেরও সতর্ক থাকতে হবে এবং গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে বিনিয়োগ করতে হবে। বর্তমান বাজার পরিস্থিতি ইতিবাচক হলেও ভবিষ্যতে যাতে কোনো কুচক্রী মহল বাজার অস্থিতিশীল করতে না পারে, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬১৬.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০.৩২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৭.৪৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮২টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮২৮ কোটি ৩৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১১১ কোটি ৮৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৮ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৪টির, কমেছে ৮৩টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১২৩.৫৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৩.১৩ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ