ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যতম বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কোম্পানির বিনিয়োগকারীরা মোট ৯ কোটি ৭৪ লাখ টাকা নগদ লভ্যাংশ হিসেবে পাবেন।
কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
ক্যাশ ডিভিডেন্ড অনুমোদনের পাশাপাশি সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে কোম্পানির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ, নতুন পরিচালক নির্বাচন, নতুন অডিটর বা নিরীক্ষক নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। এছাড়া সময়ের চাহিদাকারনে এবং আইনি বাধ্যবাধকতা পরিপালনে কোম্পানির নামের শেষে ‘পিএলসি’ শব্দটুকি সংযুক্ত করার প্রস্তাবটিও শেয়ারহোল্ডাররা সর্বসম্মতভাবে অনুমোদন করেন।
গুরুত্বপূর্ণ এই সভায় কোম্পানির পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, তানজিমা বিনতে মোস্তফা, তাসনিম বিনতে মোস্তফা, তানভীর আহমেদ মোস্তফা এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ সানাউল্লাহসহ শীর্ষ কর্মকর্তা ও সাধারণ বিনিয়োগকারীরা অংশ নেন।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা কামাল তাঁর বক্তব্যে বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শেয়ারহোল্ডারদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও আস্থাকে সঙ্গী করেই আমরা আগামী দিনে সফলতার এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
তিনি আরও উল্লেখ করেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সুনির্দিষ্ট নির্দেশিকা মেনে এবং কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে কোম্পানিটি বাজারে তার অবস্থান আরও শক্তিশালী করবে।
গ্রাহক সেবার মান নিয়ে তিনি জানান, বিগত কয়েক বছর ধরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দেওয়ার পাশাপাশি গ্রাহকদের বীমা দাবি সময়মতো পরিশোধ করে বাজারে নিজেদের সুনাম ও বিশ্বস্ততা অক্ষুণ্ন রেখেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?