ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হামে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জনই ঢাকায়। একই সময়ে নতুন করে ৮৮৭ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া পর্যবেক্ষণ অনুযায়ী এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৬৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের, আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন শিশু।
একই সময়সীমায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) হয়েছে ১০ হাজার ৯৪৯ জন শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন রোগী।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৩০৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৮৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)