ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
তিস্তা প্রকল্প পরিদর্শনে তিন মন্ত্রী, অগ্রগতি খতিয়ে দেখলেন
নিজস্ব প্রতিবেদক: তিস্তা নদী অববাহিকায় নদীভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় নীলফামারী ও লালমনিরহাটের মধ্যবর্তী তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী। এ সময় তারা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সরকারি সফরসূচি অনুযায়ী, তারা ব্যারাজ ও আশপাশের এলাকা পরিদর্শনের পর তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেন।
সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, নদীশাসন কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা চলমান প্রকল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীলফামারী ও লালমনিরহাট জেলার স্থানীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, তিস্তা অববাহিকায় নদীভাঙন রোধ, বন্যা ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ