ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৮ পদে নিয়োগ
ডুয়া ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১১ থেকে ১৬তম গ্রেডের ১০টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৭৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য পরিদর্শক পদে ৮ জন, রেভিনিউ সুপারভাইজার পদে ১৫ জন, ওয়ার্ড সচিব পদে ১৬ জন, মশক নিয়ন্ত্রণ পরিদর্শক পদে ৭ জন, ভেটেরিনারি পরিদর্শক/জবাইখানা পরিদর্শক পদে ১৮ জন এবং পরিচ্ছন্ন পরিদর্শক পদে ২৬ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল যথাক্রমে ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) এবং ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
এ ছাড়া ইপিআই সুপারভাইজার পদে ১০ জন, স্প্রেম্যান সুপারভাইজার পদে ৩৪ জন, বাতি পরিদর্শক পদে ১৫ জন এবং লেজার কিপার পদে ২৯ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
বয়সসীমার ক্ষেত্রে ১৭ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমেঅনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। স্বাস্থ্য পরিদর্শক পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)। অন্যদিকে ২ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)।
আবেদনপত্র পূরণ এবং ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৮ জুন ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জুলাই ২০২৬ বিকেল ৪টা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিয়োগসংক্রান্ত যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত তথ্য নির্ধারিত ঠিকানায় পাওয়া যাবে। আবেদনকারীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত