×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত কয়েকজন

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৭:৫০:১২

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক: কথা কাটাকাটির জেরে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের কর্মী লাবিব গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত লাবিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত লাবিব বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের সদস্যসচিব মামুন সরকারের কর্মী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সঙ্গে সদস্যসচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাঁরা অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় ছাত্রদলের কর্মীদের দেশীয় অস্ত্র হাতে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যবর্তী এলাকায় অবস্থান করতে দেখা যায়।

মধ্যরাতে দেশীয় অস্ত্রসহ এক গ্রুপ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলের দিকে ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রক্টরিয়াল টিম হলের নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকেও হলের সামনে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মামুন সরকার বলেন, ‘আমি ঘটনার শুরুতে ক্যাম্পাসে ছিলাম না, আমি আসার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমি চাই না ক্যাম্পাসে এমন মারামারি অরাজকতা তৈরি হোক। তারা হয়তো স্বার্থসিদ্ধির জন্য এমন ঘটনা তৈরি করছে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট। নিষিদ্ধ ছাত্রলীগের যারা নৈরাজ্য তৈরি করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অবস্থায়ই অনুপ্রবেশ করে নৈরাজ্য তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা পালন করব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে একটা ঝামেলা হয়েছিল। তবে আমরা আসার পর এখন পরিস্থিতি শান্ত আছে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত