ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
ডুয়া ডেস্ক: বিশ্ববাজারে আগের দিন প্রায় ২ শতাংশ বাড়ার পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বর্ণের দাম স্থির রয়েছে। মূল্যবান এই ধাতুটির পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তের ওপর।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সপ্তাহের হিসাবে সামান্য মূল্যবৃদ্ধির পথে রয়েছে। বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। এই তথ্যের ওপরই অনেকটা নির্ভর করছে চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে কি না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা নাগাদ স্পট গোল্ডের দাম ছিল প্রতি আউন্সে ৪ হাজার ৪৭৭ দশমিক ১০ ডলার। এর আগের দিন বৃহস্পতিবার স্বর্ণের দাম বেড়েছিল প্রায় ২ শতাংশ।
ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মূল্যস্ফীতির চাপ কমতে থাকলে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে থাকার ইঙ্গিত দেওয়ার পর বাজারে সেপ্টেম্বরের সুদের হার বাড়ানোর আশঙ্কা কমেছে। বর্তমানে বাজারে সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ ধরা হচ্ছে।
এদিকে, ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৫২২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের তথ্য দুর্বল হলে কিংবা বেকারত্ব বাড়লে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমতে পারে। এতে স্বর্ণের দাম আরও বাড়ার সুযোগ তৈরি হতে পারে। বিপরীতে শক্তিশালী কর্মসংস্থান তথ্য এলে সুদের হার বাড়ানোর প্রত্যাশা বাড়তে পারে, যা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করবে।
ভিটি মার্কেটসের রস ম্যাক্সওয়েলের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার চাহিদা এখনো বাজারকে সমর্থন করছে। ফলে দাম কমলেও বড় ধরনের পতনের সম্ভাবনা কিছুটা সীমিত থাকতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৬৬ দশমিক ৭৮ ডলার হয়েছে। প্লাটিনাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৮১১ দশমিক ২৮ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৪১৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী