ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
অফিসার পদে নিয়োগ দেবে আড়ং
ডুয়া ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় লাইফস্টাইল রিটেইল চেইন আড়ংয়ে ‘অফিসার, ট্রিমস, প্রকিউরমেন্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। চাকরির কর্মস্থল ঢাকা।
আড়ং ১৯৭৮ সালে গ্রামীণ কারিগরদের দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ৩৩টি রিটেইল স্টোর রয়েছে এবং শতাধিক ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যসামগ্রী বিক্রি করে। প্রতিষ্ঠানটি ন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে ৭৫ হাজারের বেশি কারিগরকে সহায়তা করছে।
পদের নাম: অফিসার, ট্রিমস, প্রকিউরমেন্ট।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন, অপারেশনস ম্যানেজমেন্ট, টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রকিউরমেন্ট বা ট্রিমস পণ্য সোর্সিংয়ে ন্যূনতম ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
চাকরির দায়িত্ব: নির্বাচিত কর্মকর্তাকে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ট্রিমস পণ্য যেমন লেবেল, হ্যাংট্যাগ, জিপার, বোতাম, সেলাই সুতা, ইলাস্টিক, রিবন ও প্যাকেজিং সামগ্রী সংগ্রহ ও ক্রয় প্রক্রিয়ায় কাজ করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছ থেকে পণ্যের চাহিদা ও সময়সীমা সংগ্রহ, পারচেজ রিকুইজিশন ও পারচেজ অর্ডার প্রস্তুত, সরবরাহকারীদের কাছ থেকে কোটেশন সংগ্রহ, দর-কষাকষি ও অর্ডার নিশ্চিত করা এবং সরবরাহকারীদের কার্যক্রম ও পণ্য সরবরাহ পর্যবেক্ষণ করতে হবে।
কমার্শিয়াল, লজিস্টিকস ও ইনভেন্টরি টিমের সঙ্গে সমন্বয়, ক্রয়সংক্রান্ত সমস্যা সমাধান, সরবরাহকারী উন্নয়ন ও বাজার গবেষণায় অংশগ্রহণ, খরচ কমানোর সুযোগ চিহ্নিত করা এবং অতিরিক্ত মজুত কমাতে এমওকিউ ও ইনভেন্টরি পর্যবেক্ষণও দায়িত্বের মধ্যে থাকবে।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
চাকরির স্থান: ঢাকা।
আবেদনের মাধ্যম: অনলাইন।
আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে নির্ধারিতঅনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা