ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ঢাবির জসীম উদ্দীন হল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল সংসদের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনকারী হলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। একাডেমিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাংবাদিকতা—এই চার ক্যাটাগরিতে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা প্রদান উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ ড. এস. এম. আরিফ মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান, ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, হল সংসদের কোষাধ্যক্ষ ড. রাশেদ আলম ভূঁইয়া, হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণী ও এজিএস হিজবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হল সংসদের সদস্য মঈনুল মুরসালিন।
বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাঁদের উৎসাহিত করেন।
শিক্ষার্থীদের প্রতিভা ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এ ধরনের আয়োজন হলের শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)