×

ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধন শুরু

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১০:০৫:১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য অনলাইন শিক্ষক নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষকদের এই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধনের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপ্রণেতা, মডারেটর ও পরীক্ষক নিয়োগ, উত্তরপত্র মূল্যায়ন, নম্বর অনলাইনে ইনপুট প্রদান, ট্যাবুলেশন, ফলাফল প্রকাশ এবং পরীক্ষা সম্মানী প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করা সম্ভব হবে।

সেখানে আরও বলা হয়েছে, আগ্রহী শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://dcu.ac.bd/) প্রবেশ করে ‘Teacher Registration’ অপশনে গিয়ে ই-মেইল ভেরিফিকেশন ও ওটিপি (OTP) প্রসেস সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি প্রদান করে ফর্ম সাবমিট করতে হবে।

নিবন্ধনের অনলাইন ধাপ শেষ করার পর ডাউনলোড করা ফর্মটি প্রিন্ট করে স্বাক্ষর দিতে হবে। এরপর স্বাক্ষরিত ফর্মটি নিজ নিজ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথ্য যাচাই এবং অনুমোদন সম্পন্ন করার পর শিক্ষকের অ্যাকাউন্ট চূড়ান্তভাবে সক্রিয় হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত