ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এক দিনের বিরতিতে আবারও ঊর্ধ্বমুখী ডিএসই
নিজস্ব প্রতিবেদক: টানা তিন কার্যদিবস দর বৃদ্ধির পর গতকাল স্বাভাবিক মূল্য সংশোধন দেখা গেলেও আজ (১৭ জুন) পুনরায় ইতিবাচক ধারায় ফিরেছে শেয়ারবাজার। মূল বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুধু সূচকই বাড়েনি, সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও, পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদর উন্নত হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশের পুঁজিবাজার তুলনামূলকভাবে সুস্থিত অবস্থায় রয়েছে। যদিও মাঝেমধ্যে সূচক কিছুটা নড়বড়ে হয়, তবে তাতে কোনো ধ্বসপ্রবণতা দেখা যায় না। বরং পতনের তুলনায় উত্থানের গতি অনেক বেশি জোরালো, যা একটি স্বাভাবিক বাজার পরিস্থিতিই নির্দেশ করে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন ঘিরে কোনো সংশয় বা আতঙ্ক বিরাজ করছে না। পূর্বে যারা বাজার থেকে সরে গিয়েছিলেন, তারাও পুনরায় ফিরে আসছেন এবং লেনদেনে অংশ নিচ্ছেন—যা সামগ্রিক বাজারচিত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। আগামী দিনগুলোতেও এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২১.৬২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬.৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৩.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮২টির দর বেড়েছে, ১৫৮টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩২ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১১টির, কমেছে ৯৩টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪৯.৮১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২৩.৮২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)