ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
দোকান বন্ধের সময় পরিবর্তনের দাবি ব্যবসায়ী সমিতির
নিজস্ব প্রতিবেদক: দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বর্তমান সময়সূচি সংশোধনের এই দাবিকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো ওই চিঠিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান এ দাবি উত্থাপন করেন।
সংগঠনের নেতারা বলেন, সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার বর্তমান নির্দেশনার কারণে দেশের খুচরা ব্যবসা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এতে লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা ঝুঁকির মধ্যে রয়েছে বলে তারা দাবি করেন।
চিঠিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দোকানভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য খরচ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা চাপে রয়েছেন। এর মধ্যে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধের বাধ্যবাধকতা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
ব্যবসায়ী নেতারা যুক্তি দেন, অধিকাংশ চাকরিজীবী ও ব্যস্ত মানুষ দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না। তারা সাধারণত বিকেল বা সন্ধ্যার পর বাজারে যান। ফলে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা না থাকলে সম্ভাব্য বিক্রি থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।
তাদের মতে, দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলে প্রায় ৭০ লাখ দোকান মালিক ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
পরবর্তীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলেও ঈদের পর আবারও আগের নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা কার্যকর করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি