ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
প্রতিটি মানুষের কথা চিন্তা করেই বাজেট হচ্ছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় বাজেট প্রণয়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য এমন একটি বাজেট উপস্থাপন করা, যার সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাজেটের অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। ভঙ্গুর অর্থনীতি হলেও আশা করছি বাজেটের শুরুটা ভালো হবে।
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে হবে। সেই সঙ্গে বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে কাজ করছে সরকার।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিগত সময়ে দেশকে যে ঋণনির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বের হয়ে এসে বিনিয়োগভিত্তিক অর্থনীতির দিকে এগোতে হবে। অর্থনীতিকে দীর্ঘমেয়াদে শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে উৎপাদনশীল খাতের সম্প্রসারণ এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল জনগণের কাছে পৌঁছানো সম্ভব নয়। তাই নতুন বাজেটে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যাতে আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারেন, সে ধরনের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে অর্থমন্ত্রী বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখনও নানা চাপের মধ্যে রয়েছে। এসব সমস্যার প্রভাব বিভিন্ন খাতে বিদ্যমান থাকলেও সরকার তা কাটিয়ে ওঠার জন্য ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করছে। তিনি জানান, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)