ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মূলধন বাড়ানোর পরিকল্পনায় বড় ধাক্কা খেল আছিয়া সি ফুডস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি আছিয়া সি ফুডস লিমিটেডের পরিশোধিত মূলধন সম্প্রসারণের উদ্যোগে বড় ধাক্কা লেগেছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত স্টক ডিভিডেন্ড ইস্যু করার আবেদনটি চূড়ান্তভাবে নামঞ্জুর করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মূলত কোম্পানিটির সর্বশেষ বার্ষিক আর্থিক বিবরণীর ওপর স্বাধীন নিরীক্ষকের শর্তযুক্ত মন্তব্য থাকার কারণেই কমিশন এমন কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি বিএসইসির ক্যাপিটাল ইস্যু বিভাগ থেকে আছিয়া সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই বাতিলের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
বিএসইসির পাঠানো ওই চিঠির তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক খতিয়ান মূল্যায়নের সময় নিরীক্ষক প্রতিষ্ঠান কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপত্তি ও শর্তযুক্ত মতামত, যা শেয়ারবাজারের ভাষায় 'কোয়ালিফাইড ওপিনিয়ন', প্রকাশ করেছে। নিয়মানুযায়ী নিরীক্ষকের এমন আপত্তির পর সার্বিক পরিস্থিতি ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে বিএসইসি কোম্পানিটির ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড বিতরণের আবেদনটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে আছিয়া সি ফুডসের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জুন ক্লোজিংয়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ ক্যাশ এবং ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছিল এবং এই বোনাস শেয়ারের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর উদ্দেশ্যে নিয়ন্ত্রক সংস্থার কাছে ধারাবাহিক আবেদন জানিয়ে আসছিল।
কোম্পানির প্রাতিষ্ঠানিক নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, বর্তমানে আছিয়া সি ফুডসের পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩৪০ টাকা। ব্যবসা সম্প্রসারণ ও শেয়ারবাজারের মূল বোর্ডে যাওয়ার শর্ত পূরণের অংশ হিসেবে এই মূলধনকে ৫০ কোটি ৪২ লাখ টাকায় উন্নীত করার একটি বড় লক্ষ্য ছিল তাদের। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তারা ৩৫ শতাংশ স্টক শেয়ার ছাড়ার মাধ্যমে বাজার থেকে প্রায় ১৩ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১৬৯ টাকার সমপরিমাণ নতুন শেয়ার ইস্যু করতে চেয়েছিল, যা বিএসইসির এই সিদ্ধান্তের ফলে আপাতত ভেস্তে গেল।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)