ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঈদের পরও শেয়ারবাজারে উত্থানের ধারা
নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরের আগে টানা পাঁচ কার্যদিবস শেয়ারবাজার উত্থানে থাকার পর অবশেষে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসেও ইতিবাচক ধারা বজায় রয়েছে। আজ (০১ জুন) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচকই বেড়েছে, পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অস্থিরতা কাটিয়ে ঈদের আগেই ধারাবাহিক উত্থানে ফিরেছিল শেয়ারবাজার। ঈদের আগের শেষ পাঁচ কর্মদিবসে সূচক বেড়েছিল প্রায় ১৩৩ পয়েন্ট। সেই ধারাবাহিকতা ধরে রেখেই ঈদের পর লেনদেন শুরু হয়েছে। যদিও এখনো পুরোদমে বিনিয়োগকারীরা লেনদেনে ফিরেননি। ঈদের আনন্দ কাটিয়ে অনেকে এখনো ঢাকায় ফিরেননি এবং কোরবানির কারণে অনেকের কাছে বিনিয়োগের মতো পর্যাপ্ত টাকা নেই। তারপরও বাজারের এই ইতিবাচক ধারা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধারা বাজারকে আরও স্থিতিশীল ও উচ্চতায় নিয়ে যাবে বলেও তাদের ধারণা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ঈদের বন্ধের পর সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭২.৬৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬.৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৩.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৪.৫৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৯টির দর বেড়েছে, ১৫২টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯১২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৩৩ কোটি ৬৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৮০ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭০.৭৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭০.৮২ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)