ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ছয় শিশু মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেছেন, আগামী তিন দিনের মধ্যে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে।
সোমবার (১ জুন) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী জানান, ঈদের আগে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল ঘুরে দেখেছেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে। শিশুদের মায়েদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্তকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করার চেষ্টা চলছে।
সরদার মো. সাখাওয়াত বলেন, তদন্ত প্রতিবেদন তিন দিনের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের প্রয়োজন হওয়ায় সময় বাড়ানো হয়েছে। আগামী ৩ তারিখের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপর বিস্তারিত তথ্য জনসম্মুখে তুলে ধরা হবে।
ঘটনার আইনি বিষয়গুলো পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো অভিভাবকই এতে সম্মতি না দেওয়ায় তা সম্ভব হয়নি। জোরপূর্বক করলে নতুন জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।
মন্ত্রী আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস