ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ফটিকছড়িতে বাসের চাপায় বাবা-ছেলে নি/হত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও তার ছেলে। এই ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
আজ সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং আমতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—মুহাম্মদ শাহজাহান এবং তার পুত্র মুহাম্মদ আরিফ। তারা দুজনেই ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দং এলাকার স্থায়ী বাসিন্দা বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাবা ও ছেলে মোটরসাইকেলযোগে নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পাইন্দং আমতল এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি’র একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-ছেলে দুজনেই।
এই নির্মম দুর্ঘটনার পরপরই ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ঘাতক বিআরটিসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ধাওয়া করে ঘাতক বাসের চালককে আটক করতে সক্ষম হয়। তবে এর আগেই উত্তেজিত জনতা বাসটিতে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই মর্মান্তিক ঘটনার পেছনে চালকের অবহেলা খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ