ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ থেকে খুলছে অফিস-আদালত-ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে আবারও সচল হচ্ছে দেশের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড। সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ উপভোগের সুযোগ পান। ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলোর পাশাপাশি ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।
ব্যাংকগুলোতে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একই সময়সূচিতে কার্যক্রম পরিচালনা করবে বিমা প্রতিষ্ঠানগুলোও।
এদিকে দেশের দুই শেয়ারবাজার—ডিএসই ও সিএসইতে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম পরিচালিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রাও জোরদার হয়েছে। শনি ও রোববার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরেছেন কর্মজীবী মানুষ। এর ফলে রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপও ধীরে ধীরে বাড়ছে।
তবে সংশ্লিষ্টদের ধারণা, প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়াগুলোতে কর্মব্যস্ততা কিছুটা কম থাকতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল