ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৭ দিনের ছুটি শেষ, কাল থেকে খুলছে ব্যাংক-শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দীর্ঘ সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) থেকে দেশের ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। ছুটি শেষে গ্রাহকরা নিয়মিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন এবং পুঁজিবাজারেও লেনদেন চালু হবে।
বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং দেশের দুই শেয়ারবাজার—ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামীকাল থেকে ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
একই সময়সূচিতে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পরিচালিত হবে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান।
অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক নিয়মে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর স্টক এক্সচেঞ্জ দুটির প্রশাসনিক ও অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আওতায় এ সময় দেশের সরকারি-বেসরকারি সব তফসিলি ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ ছিল।
উল্লেখ্য, দেশে গত ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। সেই উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে আর্থিক খাতের সব কার্যক্রম আবারও পূর্ণোদ্যমে শুরু হচ্ছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)