ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ডিএসসিসির ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ, কালো তালিকায় ১১ ইজারাদার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ঈদুল আজহার কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন করেছে। কুরবানি শুরু হওয়ার পর গত তিন দিনে সংস্থাটি মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করেছে। তবে নির্ধারিত সময়ে পশুর হাটের বর্জ্য পরিষ্কার করতে ব্যর্থ হওয়ায় ১১টি অস্থায়ী হাটের ইজারাদারের জামানত বাজেয়াপ্ত এবং তাদের কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।
রোববার (৩১ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশাসক মো. আব্দুস সালাম এসব তথ্য জানান।
এবারের ঈদে কুরবানির বর্জ্য অপসারণে প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার টন। তবে মাঠপর্যায়ে নিবিড় কার্যক্রমের মাধ্যমে তিন দিনে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোট ৩৬ হাজার টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে।
এই বিশাল পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাড়ে ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে অংশ নেন।
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাটের বর্জ্য অপসারণে ব্যর্থ হওয়ায় ১১টি অস্থায়ী পশুর হাটের ইজারাদারের জামানত সম্পূর্ণ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়ম অমান্যকারী এসব ইজারাদারকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করা হচ্ছে।
হাটের বর্জ্য ব্যবস্থাপনায় আরও কঠোরতা আনতে এবং ইজারাদারদের দায়িত্বশীলতা বাড়াতে আগামী বছর থেকে পশুর হাটের জামানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক।
এছাড়া, নগরীকে দ্রুততম সময়ের মধ্যে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করতে পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত কাজ করেছেন এবং হাটের বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএসসিসি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ঠেকাতে আরও কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়