×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

জামায়াত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

২০২৬ মে ৩১ ১৫:৩৪:৫৪

জামায়াত সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছেন।

রবিবার(৩১ মে) সকালে জাতীয় প্রেস ক্লাব-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের কিছু নেতা চাঁদাবাজির সঙ্গে জড়িত। তবে তারা সরাসরি চাঁদা না নিয়ে ‘হাদিয়া’ ও ‘এয়ানত’-এর মতো বিভিন্ন নামে অর্থ সংগ্রহ করে থাকে।

তিনি আরও দাবি করেন, নিজেদের অপকর্ম আড়াল করতে দলটি ধর্মকে ব্যবহার করছে। একই সঙ্গে তিনি জামায়াত নেতাদের উদ্দেশে বলেন, মিথ্যাচার ও কুৎসা রটনা না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক ও দায়িত্বশীল সমালোচনা করা উচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত