ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাগরিক হিসেবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষের কল্যাণে এবং রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত-বার্ষিকী উপলক্ষ্যে এই কর্মসূচিতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বক্তব্যের শুরুতেই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু আজকের এই কর্মসূচিটি একদম সড়কের ওপর আয়োজন করা হয়েছে, আপনারা লক্ষ্য করুন—প্রচুর যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সাধারণ মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। সেই কারণে জনগণের সুবিধার কথা চিন্তা করে আমরা আজকের এই সংক্ষিপ্ত প্রোগ্রামটি এখানেই শেষ করছি।
তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সমাজের প্রতিটি স্তরে একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়াব এবং পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দেব। একজন সচেতন নাগরিক হিসেবে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে ভূমিকা রাখি, তবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মহতি দিনে তাঁর প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে।
উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আসুন, আজ আমরা সেই সুনির্দিষ্ট কাজটি করার শপথ নিই। যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই দেশকে গড়ে তোলার জন্য পরিশ্রম করছেন, একজন সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব তাঁদের হাতকে শক্তিশালী করা এবং তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা।
জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, আজকে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। কারণ আমাদের এই আয়োজনের জন্য সাধারণ পথচারী ও গাড়ি চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। ইনশাআল্লাহ, দলের সাংগঠনিক বিভিন্ন দিক ও কর্মসূচি নিয়ে আমরা অন্য কোনো দিন বিস্তারিত সভা-সমাবেশ করব। সেদিন আমরা সবাই মিলে একসঙ্গে বসে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার উপায়গুলো নিয়ে বিশদ আলোচনা করব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী