ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নি/হতের সংখ্যা বেড়ে ৪
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হলো। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও এক যুবকের মৃত্যুর পর এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
সর্বশেষ নিহত যুবকের নাম সজিব হোসেন (২৬)। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এই রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটে। বাস ও লেগুনার এই তীব্র সংঘর্ষে দুই পরিবহনের অন্তত ৩০ জন যাত্রী কম-বেশি আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার কাজে হাত বাড়ান। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তিনজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত অপর তিনজনই পটিয়া উপজেলার বাসিন্দা। তারা হলেন— পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), একই উপজেলার আশিয়া ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬) এবং পটিয়া পৌরসভার গোবিন্দখীল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১)। ঈদের দিনে একসাথে চার চারজন মানুষের এমন আকস্মিক মৃত্যুতে পুরো পটিয়া ও কর্ণফুলী এলাকায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের রাতে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সজিব হোসেন ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। বর্তমানে অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস