ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঈদের দিন ভারতে বন্দি ৩৬ বাংলাদেশির দেশে প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক: ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘ ১৭ মাস কারাভোগের পর অবশেষে স্বদেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশি যুবক। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ স্বদেশ প্রত্যাবাসন আইনের আওতায় তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
ফেরত আসা এই যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। স্বদেশে ফিরতে পেরে ঈদের দিনে তাদের ও তাদের পরিবারের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ভুক্তভোগী যুবকেরা জানান, বাংলাদেশে একটি সুসংগঠিত দালাল চক্র তাদেরকে ভারতের বিভিন্ন নামী তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) মোটা অঙ্কের বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়েছিল। দালালের মিষ্টি কথায় প্রলুব্ধ হয়ে তারা সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তবে সেখানে পৌঁছানোর পরই তারা প্রতারণার শিকার হন এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে স্থানীয় আদালতের নির্দেশে তাদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ১৭ মাস কারাভোগের পর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তারা নিজ দেশে ফেরার অনুমতি পান।
বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ও আইনি কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপস্থিতিতে যুবকদের বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়। সংস্থাটি ফেরত আসাদের প্রয়োজনীয় আইনি ও সামাজিক পুনর্বাসনে সহায়তা প্রদান করবে।
এদিকে দেশে ফিরে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে কয়েকজন যুবক অভিযোগ করেন, ভারতের কারাগারে বন্দি থাকা অবস্থায় দেশে ফিরিয়ে আনার নাম করে বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তারা আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, এখনো ভারতের বিভিন্ন কারাগারে প্রায় দুই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক বন্দি অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন।
মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর ফিল্ড অফিসার শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গার্মেন্টসে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে দালালরা এই যুবকদের ভারতে নিয়ে গিয়ে প্রতারণা করেছিল। উদ্ধার হওয়া এই ব্যক্তিরা যেহেতু সবাই প্রাপ্তবয়স্ক, তাই ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া শেষ করে তারা নিজ নিজ দায়িত্বে রাতেই স্বজনদের কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।”
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য জানান, ফেরত আসা ৩৬ জন বাংলাদেশিকে থানার পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা দেওয়া হয়েছে এবং তাদেরকে যথাযথভাবে জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা