ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঈদের পর আরও ভালো দিনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: টানা ৫ কার্যদিবসের ধারাবাহিক উত্থানের মধ্য দিয়ে আজ (২৫ মে) পবিত্র ঈদের আগে শেষ লেনদেন সম্পন্ন হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে টানা পাঁচ কার্যদিবস ধারাবাহিক উত্থান শেয়ারবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক। এই ধারা বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা আরও জোরদার করেছে।
তাদের মতে, ঈদের আগে শেষ কার্যদিবসে সূচক বাড়লেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন। কারণ তারা ভবিষ্যতে আরও বেশি মুনাফার আশা করছেন। এই কারণেই আজ লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।
বিশ্লেষকরা বলছেন, বাজারের এই ইতিবাচক চিত্র ঈদের পরবর্তী সময়ে আরও বেশি স্থিতিশীলতার ইঙ্গিত বহন করছে। বর্তমান সরকারের সময়ে বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং ভালো শেয়ারে বিনিয়োগ করা হলে মুনাফার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের দ্বিতীয় ও ঈদের আগে শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৫.৮৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২.৩৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০.৮৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬১টির দর বেড়েছে, ১৩৬টির দর কমেছে এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯০২ কোটি ১৫ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১২৩ কোটি ৪৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৬টির, কমেছে ৭১টির এবং পরিবর্তন হয়নি ২০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬১.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬১.০৬ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)