ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এবার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। শেরপুরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি গোপন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, পাঁচদিন আগে মোবাইলে ভিডিও দেখার সময় প্রতিবেশী চাচা কাওসার মিয়া (২১) শিশুটিকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় কয়েকজন প্রভাবশালীর পরামর্শে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এর ফলে ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। এরপর গতকাল শুক্রবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তের কাওসারের মা ও তাদের পক্ষের লোকজন শিশুটিকে শেরপুর জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে সটকে পড়েন অভিযুক্তের মা। পরে রাতে গাইনি বিভাগে ভর্তি করা হয় শিশুটিকে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হলে তারা পুলিশে খবর দেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন জানান, শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সে অসংলগ্ন আচরণ করছে।
স্থানীয়রা জানান, মেয়েটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ায় শিশুটি বাবা ও সৎমায়ের সঙ্গে বসবাস করত। এ ঘটনায় তার আপন মাকেও জানানো হয়েছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ‘মেয়েটির মা থানায় মামলা করবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। বিষয়টি নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। তদন্ত শেষে সব পরিষ্কার হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)