ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের পৌনে ৩ কোটি টাকা জরিমানা বিএসইসির
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে শেয়ারবাজারের বিভিন্ন আইন ও বিধিবিধান লঙ্ঘনের সত্যতা পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সর্বমোট ২ কোটি ৮৮ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৪তম কমিশন সভায় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনেক্স ইনফোসিস পিএলসি এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তদন্তের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য উপস্থাপন করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় খান ব্রাদার্সের পরিচালক ও কর্মকর্তাদের সবচেয়ে বেশি, অর্থাৎ মোট ১ কোটি ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, পরিচালক মো. রুহুল কবির খান, হজরত আলী এবং জারিন কবির খানের প্রত্যেককে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই অপরাধে প্রতিষ্ঠানটির সিএফও মো. আজিজুল জব্বারকে ১০ লাখ এবং কোম্পানি সচিব তপন কুমার সরকারকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে নির্ধারিত সময়ে বিতরণ না করায় জেনেক্স ইনফোসিসের সংশ্লিষ্টদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, প্রাতিষ্ঠানিক পরিচালক ওরাকল সার্ভিসেস পিএলসি, নিলুফার ইমাম এবং তৎকালীন সিএফও ও কোম্পানি সচিব। ডিভিডেন্ড প্রদানে অবহেলার কারণে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা গুনতে হচ্ছে।
একইভাবে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার দায়ে আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। প্রতিষ্ঠানটি ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেও ডিভিডেন্ড বাবদ ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৪৯ টাকা ৬৭ পয়সা নির্ধারিত সময়ে সাধারণ শেয়ারহোল্ডারদের পরিশোধ করতে পারেনি। এই অপরাধে কোম্পানির চেয়ারম্যান শফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে ৩০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া পরিচালক খালেদা ইসলাম, সাজেদুল ইসলাম ও ফারহানা ইসলামের প্রত্যেককে ২০ লাখ টাকা করে, তৎকালীন সিএফওকে ১০ লাখ এবং তৎকালীন কোম্পানি সচিবকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা একটি বিশেষ সুযোগ দিয়ে জানিয়েছে যে, আফতাব অটোমোবাইলসের অভিযুক্ত ব্যক্তিরা যদি আগামী ৩০ দিনের মধ্যে তাদের অপরিশোধিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে পুরোপুরি বণ্টন করে দেন, তবে তাদের এই জরিমানার টাকা পরিশোধ করতে হবে না।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল