ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঈদের প্রস্তুতির মধ্যেও উর্ধ্বমুখী শেয়ারবাজার, বাড়তি আগ্রহ বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক: গতকালের ধারাবাহিকতায় আজও (২০ মে) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দিন যত গড়াচ্ছে ঈদের সময় ততই ঘনিয়ে আসছে। বিনিয়োগকারীরাও ঈদ উদযাপনের জন্য নিজ নিজ গ্রামের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে বাজারে টানা উত্থান ভবিষ্যতের স্থিতিশীলতার ইঙ্গিত বহন করছে।
আজ লেনদেন শ Shuru হতেই সূচকের তীর উর্ধ্বমুখী ছিল। লেনদেনের পুরো সময় জুড়ে ইতিবাচক প্রবণতা বজায় থাকে। স্থিতিশীল বাজারের যে লক্ষণ, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে আজকের লেনদেন চিত্রে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা।
ঈদের আগে এই ‘আলোর ঝলকানি’ ইঙ্গিত দিচ্ছে, আগামী দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২২.৩৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১.৭৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭৪.৮১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৪টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৬৫ কোটি ৩৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৮২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৮.৮৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩১.০৭ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?