ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উত্থানের বাজারেও ধরে রাখছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিন পতনের পর অবশেষে উত্থানের মুখ দেখেছে শেয়ারবাজার। আজ (১৯ মে) লেনদেনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। তবে টাকার অঙ্কে লেনদেন কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ঈদের আগে শেয়ার কেনার আগ্রহ বাড়লেও অনেক বিনিয়োগকারী এখনো শেয়ার ছাড়ছেন না। এ কারণেই সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে, যা বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। ইতিমধ্যে অনেক বিনিয়োগকারী প্রয়োজনীয় টাকা তুলে নিয়েছেন কোরবানি ও ঈদের খরচ মেটাতে। আর বাকি টাকা দিয়ে ঈদের ঠিক আগে শেয়ার কিনে রাখছেন, যাতে ভবিষ্যতে মুনাফা লাভ করা যায়। ঈদের পর বাজার আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে—এমন প্রত্যাশায় সতর্ক অবস্থান নিয়েই বিনিয়োগ করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১১.৫৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯.৪৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭০.১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮১টির দর বেড়েছে, ১৩৮টির দর কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭২৬ কোটি ৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৫০ কোটি ৩৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৪.৫৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫২.১৬ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)