ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের প্রথম অরেঞ্জ বন্ড সাবস্ক্রিপশনের চুক্তি স্বাক্ষর সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন থিমেটিক বন্ড ‘অরেঞ্জ বন্ড’। বাংলাদেশে প্রথম অরেঞ্জ বন্ড “সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড”-এর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার (১৮ মে) ডিএসই'র নিকুঞ্জস্থ প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিএসই’র পক্ষ থেকে জানানো হয়, ডিএসই’র ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডটির সাবস্ক্রিপশন আজ ১৮ মে থেকে শুরু হয়ে আগামী ২৩ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হওয়া এটিই প্রথম প্রাইভেট বন্ড।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই'র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রাশেদ হোসাইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অরেঞ্জ বন্ডের মতো উদ্ভাবনী বন্ড শেয়ারবাজারে বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরি করছে।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের সিইও সৈয়দ রাশেদ হোসাইন বলেন, সাজিদা অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি থিমেটিক বন্ড বাজারের ভিত্তি স্থাপিত হচ্ছে। এই উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম’ তৈরি করবে, যেখানে সামাজিক প্রভাবের পাশাপাশি আর্থিক রিটার্নও নিশ্চিত হবে। ডিএসই প্ল্যাটফর্মের মাধ্যমে চালু হওয়া এই বন্ড ভবিষ্যতে এই ধরণের আরও ইস্যুর পথ খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক বলেন, নারীদের জন্য বিনিয়োগভিত্তিক “অরেঞ্জ জিরো কুপন বন্ড” বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ। সাজেদা ফাউন্ডেশন গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অন্যতম উন্নয়নমুখী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের এই “অরেঞ্জ জিরো কুপন বন্ড”-এর মোট অভিহিত মূল্য ১৫৮.৫০ কোটি টাকা। এর মধ্যে ৭৫.৭৩ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ডিএসই’র ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)-এর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য অফার করা হয়েছে।
বন্ডটি ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদে জিরো-কুপন ইন্সট্রুমেন্ট হিসেবে গঠন করা হয়েছে, যা বিনিয়োগকারীদের তাদের পছন্দ ও সুবিধা অনুযায়ী বিনিয়োগের মেয়াদ নির্বাচন করার সুযোগ প্রদান করবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- নারীদের যৌন আগ্রহ বাড়ে, পুরুষদের সমস্যা বৃদ্ধি পায়: গবেষণা
- ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে-যেভাবে দেখবেন সরাসরি
- ৭ জুন থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি, বাড়ছে চলাচলের সময়
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- ফের বাবা হলেন শাকিব খান