ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঈদ সামনে রেখে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে শেয়ারবাজারে
নিজস্ব প্রতিবেদক: গতকালের ধারাবাহিকতায় আজ (১৮ মে) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে, পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও হ্রাস পেয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও পতন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন পবিত্র ঈদকে ঘিরে বিনিয়োগকারীরা শেয়ারবাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। অনেকেই কোরবানির জন্য গরু কিনতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করছেন। আবার অনেকে বাড়ি ফিরে ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। এ কারণেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই কমতে শুরু করেছে, যা সরাসরি সূচক ও লেনদেনের ওপর প্রভাব ফেলেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ঈদের আগে এই প্রবণতা স্বাভাবিক। একবার ঈদের ছুটি শেষ হয়ে গেলে এবং বিনিয়োগকারীরা নিয়মিত কর্মজীবনে ফিরলে বাজার আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে। ঈদের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩.১১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৬.৫৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৮.৩৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ২৫৫টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭২৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৬৮ কোটি ২৩ লাখ খ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৪২ কোটি ১৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩২ কোটি ১১ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৩ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ১১৩টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৩.২৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৯.৯৬ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?