ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ডাকসুর গ্রহণযোগ্যতা কমে গেছে: কাদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) এখন আর আগের মতো গ্রহণযোগ্য অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন সাবেক সমন্বয়ক ও ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ডাকসুর গ্রহণযোগ্যতা কমে গেছে এবং অনেকেই মনে করছে এটি নির্দিষ্ট একটি গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত ‘অভ্যুত্থান-উত্তর বিশ্ববিদ্যালয়: সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
আব্দুল কাদের অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ও হলে আধিপত্য বিস্তারের চেষ্টা লক্ষ্য করা গেছে। তার দাবি, ওই সময় বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে হলে অবস্থান ও প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আলোচনা থাকলেও বাস্তবে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় সক্রিয় হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক শিক্ষার্থী হলে থাকতে পারেননি এবং ক্যাম্পাসে ভিন্নমতের প্রতি অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে।
আব্দুল কাদের বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে এবং ভিন্নমত প্রকাশ করলেই বিভিন্ন ধরনের ট্যাগিং ও হয়রানির মুখে পড়তে হচ্ছে। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তার পরিবারকেও অনলাইন অপপ্রচারের শিকার হতে হয়েছে, যা মানসিকভাবে প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে ক্যাম্পাসে সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসন সব পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব ও নিয়োগ নিয়ে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)