ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ওমানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল হাজী ইসমাইল আল বালুশি। রোববার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দেশটির ইতিবাচক উদ্যোগের কথাও উল্লেখ করেন।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ওমানের বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও খেলাধুলা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে। একই সঙ্গে তিনি বিদেশে দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তার মতে, প্রশিক্ষিত জনশক্তি প্রেরণের মাধ্যমে আয়োজক দেশ ও বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা