ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঈদে বাড়ি ফেরা: বাসের টিকিট বিক্রি শুরু, ট্রেনের সূচিও ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ঘরমুখো মানুষের টিকিট সংগ্রহের ব্যস্ততা। দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (৮ মে) সকাল থেকেই কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ঈদযাত্রার জন্য ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাতায়াতের টিকিট এখন থেকেই বিক্রি করা হচ্ছে। ফলে যাত্রীরা আজ থেকেই ২১ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করতে পারছেন।
অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সকাল থেকেই অনলাইন ও সরাসরি কাউন্টারে টিকিটের চাহিদা ছিল ব্যাপক।
তিনি বলেন, সবচেয়ে বেশি চাপ রয়েছে ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের টিকিটে। কারণ ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় অধিকাংশ মানুষ ওই সময়েই বাড়ির পথে রওনা দিতে চাইছেন।
অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। একই নিয়ম অনলাইন টিকিট বিক্রির ক্ষেত্রেও কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
অন্যদিকে, ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হবে। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।
রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তুতি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মের টিকিট।
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, আগের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
এছাড়া ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন পাওয়া যাবে ৩১ মে যাত্রার টিকিট। পর্যায়ক্রমে ২৫ মে পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়