ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে চীন মৈত্রী কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ অংশ নিতে গিয়ে দুটি ভিন্ন ঘটনায় আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দিতে তিনি নিজেই গাড়ি চালিয়ে পৌঁছান, পাশাপাশি সকালে একটি অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দেওয়ার ঘটনাও দৃষ্টি কেড়েছে।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয় থেকে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এ সম্মিলনে যাওয়ার সময় পুরো পথ নিজেই গাড়ি চালান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
এর আগে সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে আরেকটি ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে প্রধানমন্ত্রীর বহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স এগোতে থাকে। বিষয়টি লক্ষ্য করে তিনি সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের দ্রুত অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেওয়ার নির্দেশ দেন।
সচিবালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে অতিক্রমের সময় ঘটনাটি ঘটে। সাধারণত ভিভিআইপি বহরের কারণে অন্যান্য যানবাহনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এমন প্রচলিত বাস্তবতার মধ্যেই এই পদক্ষেপটি ব্যতিক্রম হিসেবে দেখা হয়েছে।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সম্মিলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে যাওয়া এবং দিনের শুরুতে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়ার ঘটনাগুলো একদিনেই আলোচনায় আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক