ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পশ্চিমবঙ্গের সরকার বদলালেও সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর রায়
নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কোন দল ক্ষমতায় আসলো, তা গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ায় যেই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে। তিনি ভারতের জনগণকে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের জন্য অভিনন্দনও জানান।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া উচিত। বর্তমান সরকার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলা করে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিএনপির এই নেতা বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আর একদলীয় শাসনব্যবস্থা নেই, তাই ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বিরোধী মতের সমালোচনাকেও রাষ্ট্র পরিচালনায় গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে ঢাকা জেলা ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নিয়ে নিপুণ রায় চৌধুরী এমপি বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ায় তিনি দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পাশে থাকা নেতাকর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভবিষ্যতে তার রাজনীতি হবে জনগণের কল্যাণে নিবেদিত এবং দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে কাজ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত