ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহির প্রধান মাধ্যম: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, একটি গণতান্ত্রিক সরকারের সঠিক ও স্বচ্ছ পথচলা নির্ভর করে জনগণের প্রতি যত বেশি দায়বদ্ধ থাকা যায় এবং জবাবদিহির মধ্যে থাকা যায় তার ওপর। আর এই জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম হলো স্বাধীন গণমাধ্যম।
সোমবার (৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর ২০২৬ সালের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যার মাধ্যমে রাষ্ট্র ও জনগণ উভয়ই উপকৃত হয়। তিনি তরুণ সাংবাদিকদের নীতিনিষ্ঠ থেকে দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হলো জনগণ, গণতন্ত্র ও যুক্তির পক্ষে অবস্থান নেওয়া। এই মূলনীতি থেকে বিচ্যুত হলে গণমাধ্যমের অস্তিত্ব টিকে থাকে না। পাশাপাশি তিনি নবীন সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ চিহ্নিত করে সৃজনশীলতার সঙ্গে তা মোকাবিলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, সংবাদমাধ্যমের কাজ হলো যারা অসুবিধায় আছে তাদের জন্য স্বস্তি তৈরি করা এবং যারা অন্যায়ভাবে সুবিধা ভোগ করছে তাদের জন্য অস্বস্তির পরিবেশ সৃষ্টি করা। তিনি অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংবাদকর্মীদের অভিভাবকের ভূমিকা পালনের আহ্বান জানান এবং গঠনমূলক সমালোচনা ও কুৎসার পার্থক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জাবিসাসের সদ্য সাবেক সভাপতি মেহেদী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মাহ আলম সমাপনী বক্তব্য দেন। তিনি সংগঠনের ঐতিহ্য তুলে ধরে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখা এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউস ট্রেনিংয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক, জাকসু ভিপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে জাকসু ভবনের সামনে পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাবিসাসের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজিব রায়হান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি