ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
ইতিহাসের সফলতম অধিবেশন ছিল প্রথম সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে অন্যতম সফল অধিবেশন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো পুরোনো অভিযোগ। একজন বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে তিনি তার মতামত দিয়েছেন, আর সরকারও নিজেদের অবস্থান তুলে ধরেছে।
তিনি আরও বলেন, এই অধিবেশন ছিল ইতিহাসের অন্যতম সফল অধিবেশন। দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন এটি, যা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সক্রিয়। তার মতে, এই সংসদে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এবং বিতর্কও হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। সরকারি ও বিরোধী দল মিলেই বিভিন্ন কমিটিতে কাজ করেছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে অবস্থান নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্রে ভিন্নমত ও বিতর্ক স্বাভাবিক। এখানে বিরোধী ও সরকারি উভয় পক্ষই তাদের মতামত প্রকাশ করেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ।
তিনি আরও বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত ছিল না, সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা সন্তোষজনক ছিল না। তবে বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করা হচ্ছে।
এ ছাড়া সভায় রোহিঙ্গা ব্যবস্থাপনা, ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং মাদক চোরাচালান ও মাদক সরবরাহ বন্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো