ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুদ্ধ বন্ধের ঘোষণায় শেয়ারবাজার উচ্ছ্বসিত
নিজস্ব প্রতিবেদক :নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করেছিল শেয়ারবাজার। কিন্তু ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার কারণে সেই উত্থান থেমে যায়। পরে যুদ্ধবিরতির ঘোষণায় বাজার আবারও ঘুরে দাঁড়ালেও পরিস্থিতি আবার অস্থির হয়ে ওঠে। ফলে বাজারে আবার নিম্নমুখী প্রবণায় লেনদেন হতে থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গতকাল যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর আজ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, যেকোনো পরিস্থিতির প্রভাব শেয়ারবাজারে পড়ে। ইতিবাচক পরিস্থিতির কারণে যেমন বাজার ঘুরে দাঁড়ায়, তেমনি নেতিবাচক পরিস্থিতিতে পতন ঘটে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের ঘোষণায় আবারও বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি। তবে তারপরও বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৭.৮০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪.৪৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৩.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৪টির দর বেড়েছে, ১৫৯টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪৭ কোটি ৫৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৮ কোটি ৩৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৫.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪.২২ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)