ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চার শেয়ারে হোঁচট খেলেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ারে বড় হোঁচট খেলেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। এদিন বড় বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে শেষ বেলায় ক্রেতাশুন্য হয়ে পড়ে কোম্পানি চারটির শেয়ার।
কোম্পানি চারটি ‘জেড’ গ্রুপের অর্ন্তভূক্ত দুর্বল মৌলের শেয়ার। যেগুলো হলো-নিউলাইন ক্লথিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, অ্যাপেলো ইস্পাত ও নূরানী ডাইং ও স্যুয়েটার লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে এদিন নিউলাইন ক্লথিংয়ের দাম কমেছে ৯.৯২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৪৫ শতাংশ, অ্যাপেলো ইস্পাতের ৮.৫১ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ৮.৩৩ শতাংশ।
ডিএসই জানিয়েছে, কোম্পানিগুলোর শেয়ারের দাম এদিন যতোটা কমার সুযোগ ছিল, ততোটাই কমেছে। শেষ বেলায় কোম্পানিগুলোর শেয়ারের বিক্রেতা দেখা গেলেও ক্রেতাদের সন্ধান মিলেনি।
কোম্পানিগুলোর মধ্যে রোববার নিউলাইন ক্লথিংয়ের ৪৬ লাখ ৫০ হাজার ৫৬৩টি, খুলনা প্রিন্টিংয়ের ২৫ লাখ ৬৯ হাজার ৪৭৩টি, অ্যাপেলো ইস্পাতের ১৯ লাখ ৩০ হাজার ৬৮টি এবং নূরানী ডাইংয়ের ৫ লাখ ২৪ হাজার ৬৩৫টি শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)