ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঢাকা আইনজীবী সমিতিতে নীল প্যানেলের বড় জয়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।সমিতির কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সবকটিতেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা।জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করেছে বিএনপি সমর্থিত প্যানেল।
শুক্রবার(১ মে) মধ্যরাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন ফলাফল ঘোষণা করেছেন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এস এম কামালউদ্দীন পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান ৪ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু বাক্কার সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৬৭ ভোট।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সম্পাদক মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, দপ্তর সম্পাদক মো. আবজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)।
১০টি সদস্য পদে বিজয়ীরা হলেন-ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।
গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৮৫ জন।এর মধ্যে ভোট দিয়েছেন ৭ হাজার ১৬৯ জন।
এবার আওয়ামীপন্থি আইনজীবীরা কোনো প্যানেল দেননি।তবে দলটির সমর্থিত কয়েকজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলেও তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওঠে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়