ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
‘দেশকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করেছেন তারেক রহমান’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের আস্থা অর্জন করে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন বলে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে তিনি রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন বলেও জানান বিএনপি মহাসচিব।
শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এসময় মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমান শুধু প্রধানমন্ত্রী নন, তিনি মেহনতি মানুষের প্রতীক। তিনি দেশকে সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করেছেন এবং ধ্বংসপ্রায় ব্যাংকিং খাত ও অর্থনীতিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন।
বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং হকারদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এর পাশাপাশি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিও জানান তিনি।
তিনি আরও বলেছেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে এবং চা-শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা