ঢাকা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ করে সাবস্টেশন এলাকা থেকে বিকট শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমার থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপ থেকেই এই ঘটনার সূত্রপাত হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরন মিয়া জানান, তথ্য পাওয়ার পরই দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- কবে ফিরবেন দেশে, জানালেন সাকিব আল হাসান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির