ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানোর নির্দেশ দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আরও জোরদার করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মামলা করার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়, যা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে অধিদপ্তরে নির্দেশনা পাঠানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, গত ২১ এপ্রিল থেকে সারাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালীন ও পরবর্তী সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁস নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
এতে বলা হয়, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাবলিক পরীক্ষাসংক্রান্ত যেকোনো ধরনের গুজব, প্রশ্নফাঁসের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য নজরদারির জন্য সাইবার মনিটরিং সেল গঠন করতে হবে। পাশাপাশি এসব অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে সিটিটিসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজন হলে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা