ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উপস্থিত হয়েছেন। তার আগে সমাবেশে যোগ দেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৪টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান দলের শীর্ষ এই নেতা।
সরেজমিনে দেখা যায়, শ্রমিক সমাবেশকে কেন্দ্র করে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। পুরুষদের পাশাপাশি এই আয়োজনে অংশ নেন কর্মজীবী নারীরাও।
শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান‘আমি শ্রমিক, আমাদের নেতাও শ্রমিক’রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি
এছাড়া সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারাও সমাবেশে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন আমান উল্লাহ আমান, প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও সালাহউদ্দিন টুকু।
উত্তরখান থানা শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী বলেন, দেশে সরকার আসে সরকার যায় কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। তারেক রহমানের মতো নেতৃত্বই শ্রমিকদের নিয়ে ভাবে বলেই তিনি আজ এই সমাবেশে উপস্থিত হয়েছেন।
সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় মোতায়েন রয়েছেন। পাশাপাশি অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়েছে।
আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক স্থাপন করা হয়েছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি চলছে।
সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চ তৈরি করা হয়েছে এবং পর্যাপ্ত মাইক স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের উপস্থিতি এই সমাবেশকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত