ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট প্রকাশ কাল
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন প্রার্থীর মধ্যে ৪৯ জনের গেজেট আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকারি চাকরি থেকে অবসরের নির্ধারিত সময়ের তিন বছর আগেই মনোনয়নপত্র জমা দেওয়ায় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, ফলে তার নাম গেজেটে অন্তর্ভুক্ত হচ্ছে না।
এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন (ইসি) বিএনপি ও স্বতন্ত্র জোটের ৩৭ জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করে। ওই তালিকায় বিএনপির ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে